Posts

Showing posts from April, 2024

প্রেমের ভাষা ৫ ধরনের, আপনার কোনটি?

Image
প্রেম সুন্দর। ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি প্রকাশ পায় এই প্রেমেই। খেয়াল করে দেখবেন, প্রেম প্রকাশের ভাষা কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয়। কেউ একসঙ্গে সময় কাটানোকেই প্রেম প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে বেছে নেন, কেউ আবার পছন্দ করেন মনের মানুষটিকে উপহার দিয়ে ভালোবাসার কথা জানাতে। লাভ ল্যাঙ্গুয়েজ বা প্রেমের ভাষা শব্দটি প্রথম বিবাহ বিষয়ক পরামর্শদাতা ডঃ গ্যারি চ্যাপম্যান তার বই ‌‘দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ’-এ ১৯৯২ সালে প্রথম লিখেছিলেন। নিজের এবং সঙ্গীর প্রেমের ভাষা জানা দু’জনের মধ্যে বোঝাপড়ায় সাহায্য করতে পারে। প্রেমের ভাষা ৫ ধরনের, কোনটি আপনার মিলিয়ে নিন- ১. প্রশংসা করা আপনি প্রশংসা করতে ভালোবাসেন? কারও ভালোকিছুর প্রশংসা করতে আপনার অনেক ভালোলাগে? কিংবা অন্য কেউ আপনার প্রশংসা করলে আপনি খুশি হয়ে যান? এটি সম্ভবত আপনার ভালোবাসার ভাষা। আপনি পছন্দের মানুষটির ভালো দিকগুলো তুলে ধরতে পছন্দ করেন। তার প্রশংসা করার মাধ্যমে নিজেকে তার কাছের মানুষ আর শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রকাশ করতে চান। নিজের কিংবা তার কথাগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস করেন যে, হৃদয় থেকে বলা কথা কখনো মিথ্যা হতে পারে ...

প্রেমের প্রথম অবস্থায় যেসব বিষয় খেয়াল রাখা দরকার

Image
কেউ আপনাকে ভালোবাসে’ এই অনুভূতি মনে আনন্দ জাগায়। সঙ্গীকে নিয়ে নানান স্বপ্ন ও জীবন পরিকল্পনা করা অস্বাভাবিক বা দোষের নয়। তবে সব কিছুর পরেও সচেতন থাকা জরুরি। নতুন সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে ইতিবাচক অনুভূতি বজায় রাখতে কিছু বিষয় মাথায় রাখা দরকার। রোমান্টিক সম্পর্কের ৫ ধাপ প্রেমের প্রথম অবস্থায় কী করা যাবে আর করা উচিত হবে না- সেটার বোঝা প্রয়োজন যে, রোমান্টিক সম্পর্কের বিভিন্ন ধাপ রয়েছে। আকর্ষণ হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের গুরুগাঁওয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল রাই কাক্কার বলেন, “প্রাথমিক পর্যায়ে শারীরিক, মানসিক বা বুদ্ধিবৃত্তিক দিকগুলোর ক্ষেত্রে মানুষ টান অনুভব করে।” মোহ এই পর্যায়ে মানুষ তীব্র প্রশংসা ও উত্তেজনা অনুভব করে। এটা অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গীর আদর্শের সাথে সম্পর্কিত। অন্বেষণ এটা এমন একটা পর্যায় যখন একে অপরকে আরও গভীরভাবে জানার চেষ্টা করে। ব্যক্তিগত ইতিহাস, মূল্যবোধ এবং জীবনের লক্ষ্যগুলো সহভাগিতা করে। এটা বন্ধন তৈরিতে সহায়তা করে। প্রতিশ্রুতি এই পর্যায়ে সম্পর্ক অনেক বেশি গুরুত্ব পায়। আর একে অপরের কাছে অঙ্গীকার বদ্ধ হয়। নিজেদেরকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবো...

আজ একাদশে নেই মুস্তাফিজ, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক রুতুরাজ

Image
পরপর দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। দিল্লির পরে এবার হাদরাবাদের কাছেও হারল চেন্নাই। শুক্রবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। এবারের আইপিএল-এর ১৮তম ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৫ রান তোলে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিবম দুবে। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ঝোড়ো সূচনা করে। ট্রেভিস হেড ও অভিষেক শর্মা দারুণ শুরু করে ইনিংসের ভিত তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত এনরিখ ক্লাসেনের ব্যাট হাতে টিকে থাকেন ও দলের জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ। ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে হায়দরবাদ। ম্যাচের শেষে চেন্নাই দলনায়র স্লো পিচের দোহাই দেন হারের জন্য। তাঁর কাছে জানতে চাওয়া হয় যে, এই পিচে কত রান তুললে ম্যাচ জেতা সম্ভব হতো। জবাবে রুতুরাজ বলেন, ‘১৭০ থেকে ১৭৫ মতো রান হলে, সেটা আমাদের জন্য ভালো হতো।’ হারের কারণ জানাতে গিয়ে রুতুরাজ কয়েকটি বিষয়কে চিহ্নিত করেন। কালো মাটির স্লো পিচ ছাড়াও তিনি পাওয়ার প্লে-তে যথাযথ বল করতে না পারা এবং ব্যাটি...